School management software features

স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফিচার

Skolijo-তে স্কুল চালানোর প্রতিদিনের কাজ এক জায়গায়: RFID কার্ড হাজিরা, অভিভাবকের এসএমএস, বোর্ডের নিয়মে রেজাল্ট, বেতন ও রশিদ, ভর্তি, আইডি কার্ড, ছাড়পত্র আর শিক্ষকদের বেতন। নিচে প্রতিটি কাজ কীভাবে হয়, তা দেখুন।

কাদের জন্য

একই তথ্য, প্রত্যেকে দেখেন নিজের কাজের অংশটুকু

প্রধান শিক্ষক, শিক্ষক ও অভিভাবক আলাদা আলাদা লগইনে ঢোকেন। কে কী দেখবেন, তা স্কুলই ঠিক করে দেয়।

অভিভাবক

  • অনুপস্থিতি, রেজাল্ট ও বেতনের এসএমএস
  • সন্তানের হাজিরা, বিষয়ভিত্তিক রেজাল্ট ও বকেয়া
  • রুটিন ও স্কুলের নোটিশ
অভিভাবকের জন্য বিস্তারিত

হাজিরা ও এসএমএস

হাজিরা নিলেই অভিভাবক জানতে পারেন

শিক্ষার্থী RFID রিডারে আইডি কার্ড ছোঁয়ালে হাজিরা ওঠে। রিডার না থাকলে শিক্ষক মোবাইলে হাজিরা নেন। হাজিরা জমা হওয়ার কয়েক মিনিটের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের কাছে এসএমএস যায়।

  • কার্ড আর মোবাইল, দুইভাবেই হাজিরা নেওয়া যায়
  • অনুপস্থিতির এসএমএস দিনে একবারই যায়, চাইলে বন্ধ রাখা যায়
  • রেজাল্ট প্রকাশ, বেতন জমা আর মাসের বকেয়ার এসএমএসও নিজে থেকে যায়
  • সরকারি ছুটির দিনগুলো এক ক্লিকে ক্যালেন্ডারে যোগ হয়
RFID হাজিরা কীভাবে কাজ করে

অভিভাবক যে এসএমএস পানSMS

অনুপস্থিতিআপনার সন্তান সুমাইয়া আক্তার (৮-ক) আজ স্কুলে অনুপস্থিত।
রেজাল্টঅর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত: GPA ৪.৬৭, মেধাক্রম ৭।
বেতন জমাঅক্টোবর মাসের বেতন ৳১,২০০ জমা হয়েছে। রশিদ নং ০৪১২।

রেজাল্ট

নম্বর দিন, রেজাল্ট শীট তৈরি

শিক্ষকরা নিজের বিষয়ের নম্বর দেন, বাকিটা Skolijo বোর্ডের নিয়মে হিসাব করে।

  • লিখিত, MCQ ও ব্যবহারিকের আলাদা পাস নম্বর
  • ৪র্থ বিষয়ের নিয়ম আর মেধাক্রম নিজে হিসাব হয়
  • টেবুলেশন শীট, মার্কশীট, প্রবেশপত্র ও সিট প্ল্যান প্রিন্ট
  • রেজাল্ট প্রকাশ করলে অভিভাবকের কাছে এসএমএস

টেবুলেশন শীট · ৮-ক

রোলনামGPAমেধা
১নুসরাত জাহান৫.০০১
২তানভীর আহমেদ৪.৮৩২
৩সুমাইয়া আক্তার৪.৬৭৩
৪রহিম উদ্দিন০.০০—

বেতন ও রশিদ

প্রতিটি টাকার হিসাব আর রশিদ

কোন শিক্ষার্থীর কত বকেয়া, তা সেশনের শুরু থেকে নিজে হিসাব হয়, ছাড় আর লেট ফি সহ।

  • মাসিক বেতন, বার্ষিক ফি আর এককালীন ফি আলাদা করে ঠিক করা যায়
  • শিক্ষার্থীভিত্তিক ছাড়, নির্দিষ্ট তারিখের পর লেট ফি
  • রশিদ নম্বর ধারাবাহিক, কোনো নম্বর বাদ পড়ে না বা দুবার আসে না
  • নগদ, ব্যাংক, বিকাশ, নগদ বা রকেটে নেওয়া টাকা রেকর্ড করা যায়

মানি রিসিটরশিদ নং ০৪১২

অক্টোবরের বেতন৳১,২০০
লেট ফি৳৫০
ছাড়−৳১০০
মোট জমা৳১,১৫০

সুমাইয়া আক্তার · ৮-ক · বিকাশ

অফিসের কাজ

যে কাজগুলোয় সবচেয়ে বেশি সময় যায়

অনলাইন ভর্তি

প্রতিটি স্কুল পায় নিজের ভর্তির লিংক। আবেদন জমা হলে অফিসে অনুমোদনের তালিকায় আসে, ছবিসহ।

skolijo.app/apply/adarsha-high-school

নতুন আবেদন১২টি অপেক্ষায়

আইডি কার্ড ও প্রবেশপত্র

নিজের ডিজাইনে আইডি কার্ড বানিয়ে PNG, PDF বা সরাসরি প্রিন্ট করুন। পরীক্ষার আগে প্রবেশপত্র আর সিট প্ল্যান এক ক্লিকে।

আদর্শ উচ্চ বিদ্যালয়নুসরাত জাহান৮ম শ্রেণি · ক শাখা · রোল ১২

ছাড়পত্র ও প্রশংসাপত্র

সিরিয়াল নম্বর নিজে বসে, দেওয়া প্রতিটি সনদের রেকর্ড থাকে। ছাড়পত্র দিলে শিক্ষার্থী নিজে থেকেই বদলি হিসেবে চিহ্নিত হয়।

TC-২০২৬-০১৪ছাড়পত্র · তানভীর আহমেদ

TM-২০২৬-০৩১প্রশংসাপত্র · নুসরাত জাহান

শিক্ষকদের বেতন

মাসের বেতন একবারে দিন, প্রত্যেক শিক্ষক পান নম্বরসহ পে-স্লিপ। তালিকা CSV-তে নামানো যায়।

অক্টোবর · ১৮ জন শিক্ষকপরিশোধিত

পে-স্লিপ নং PS-০৯৮৳২২,০০০

আরও যা আছে

ছোট কাজগুলোও গোছানো

  • নোটিশনির্দিষ্ট ক্লাস বা সবার জন্য নোটিশ, নির্দিষ্ট দিন পর্যন্ত দেখায়
  • কাগজপত্রজন্মনিবন্ধন, ছবি, পুরোনো ছাড়পত্র শিক্ষার্থীর ফাইলে রাখুন
  • এক্সেল থেকে তথ্য তোলাএকবারে ৫০০ শিক্ষার্থীর তালিকা, অভিভাবকের তথ্যসহ
  • পরের ক্লাসে তোলানতুন সেশনে পুরো ক্লাস একসাথে পরের ক্লাসে
  • ক্লাস রুটিনক্লাস, পিরিয়ড আর শিক্ষক ধরে রুটিন
  • কে কী দেখবেনপদ অনুযায়ী অনুমতি ঠিক করে দিন

সাধারণ প্রশ্ন

ফিচার নিয়ে যা জানতে চান

স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে কী কী ফিচার থাকে?

সাধারণত হাজিরা, রেজাল্ট, বেতন, শিক্ষার্থী ও শিক্ষকের তথ্য থাকে। Skolijo-তে এর সঙ্গে আছে RFID কার্ড হাজিরা, অভিভাবকের স্বয়ংক্রিয় এসএমএস, বোর্ডের নিয়মে GPA ও মেধাক্রম, টেবুলেশন শীট, অনলাইন ভর্তি, আইডি কার্ড, ছাড়পত্র, প্রশংসাপত্র আর শিক্ষকদের বেতন।

Skolijo কি মোবাইলে চলে?

হ্যাঁ। Skolijo ব্রাউজারে চলে, তাই মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার, যেকোনোটিতে ব্যবহার করা যায়। কিছু ইনস্টল করতে হয় না।

আগের শিক্ষার্থীদের তথ্য কীভাবে তুলব?

এক্সেল বা CSV ফাইল থেকে একবারে ৫০০ জন পর্যন্ত শিক্ষার্থীর তথ্য তোলা যায়, অভিভাবকের তথ্যসহ। প্রয়োজনে আমাদের টিম সাহায্য করে।

রেজাল্ট কি বোর্ডের নিয়মে হয়?

হ্যাঁ। লিখিত, MCQ ও ব্যবহারিকের আলাদা পাস নম্বর, ৪র্থ বিষয়ের নিয়ম আর মেধাক্রম বোর্ডের নিয়মে হিসাব হয়। প্রতিষ্ঠান চাইলে নিজের গ্রেড স্কেলও ঠিক করতে পারে।

অভিভাবক কী দেখতে পান?

অভিভাবক নিজের লগইনে সন্তানের হাজিরা, রেজাল্ট, জমা দেওয়া বেতন, বকেয়া, রুটিন আর স্কুলের নোটিশ দেখতে পান। অনুপস্থিতি, রেজাল্ট আর বেতনের খবর এসএমএসেও যায়।

অভিভাবক কি অনলাইনে বেতন দিতে পারেন?

এখনো না। স্কুলের অফিস নগদ, ব্যাংক, বিকাশ, নগদ বা রকেটে নেওয়া টাকা Skolijo-তে জমা করে, আর অভিভাবক রশিদের এসএমএস পান।

আপনার স্কুলকে নিয়ে চলুন পরের ধাপে

ফ্রি ট্রায়ালের জন্য স্কুলের তথ্য দিন। স্কুল যাচাই হলে লগইন তথ্য পাঠিয়ে দেব, আর ফোন করে সব বুঝিয়ে দেব।

কল করুনWhatsApp