1. তথ্যের দায়িত্ব কার
প্রতিটি স্কুল ঠিক করে তার শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীদের কোন তথ্য রাখবে এবং কেন। Klevna স্কুলের পক্ষে সেই তথ্য সংরক্ষণ ও ব্যবহার করে, শুধু স্কুলের জন্য Skolijo চালাতে।
এই ওয়েবসাইট ও সাইন আপ ফর্মে আপনি যে তথ্য দেন, তার দায়িত্ব Klevna-এর।
2. আমরা কোন তথ্য রাখি
- সাইন আপের সময়: স্কুলের নাম, EIIN, ঠিকানা এবং যিনি সাইন আপ করছেন তাঁর নাম, ফোন নম্বর ও ইমেইল।
- Skolijo-এর ভেতরে, স্কুল যা রাখে: শিক্ষার্থীর তথ্য (নাম, শ্রেণি, রোল, জন্মতারিখ, ছবি ও অভিভাবকের যোগাযোগ), RFID কার্ড ট্যাপসহ হাজিরা, পরীক্ষা ও রেজাল্ট, ফি ও পেমেন্ট, নোটিশ এবং বেতনসহ কর্মীদের তথ্য।
- অ্যাকাউন্ট: প্রত্যেক ব্যবহারকারীর নাম, ফোন নম্বর বা ইমেইল, ভূমিকা এবং পাসওয়ার্ড (শুধু হ্যাশ করা অবস্থায় রাখা হয়, যা আমরা পড়তে পারি না)।
- পেমেন্ট: টাকার পরিমাণ, তারিখ, অবস্থা এবং গেটওয়ের রেফারেন্স নম্বর। কার্ড নম্বর, বিকাশ পিন ও OTP যায় পেমেন্ট গেটওয়েতে, আমরা কখনো দেখি না বা রাখি না।
- কারিগরি তথ্য: IP ঠিকানা, ব্রাউজার এবং লগ ইন ও গুরুত্বপূর্ণ কাজের রেকর্ড, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে।
3. তথ্য কীভাবে ব্যবহার করি
আমরা ব্যক্তিগত তথ্য বিক্রি করি না এবং বিজ্ঞাপনের কাজে ব্যবহার করি না।
- Skolijo চালাতে: হাজিরা, রেজাল্ট, ফি, নোটিশ ও অভিভাবক পোর্টাল;
- স্কুল যাচাই ও অ্যাকাউন্ট তৈরি করতে;
- স্কুলের ঠিক করা SMS ও ইমেইল এবং অ্যাকাউন্ট ও বিলিং-সংক্রান্ত মেসেজ পাঠাতে;
- স্কুলের বিল করতে, এবং স্কুল অনলাইন পেমেন্ট চালু করলে তার পক্ষে ফি সংগ্রহ করতে;
- সহায়তা দিতে, সেবা সুরক্ষিত রাখতে ও প্রতারণা ঠেকাতে;
- এমন সামগ্রিক হিসাব দিয়ে Skolijo উন্নত করতে, যাতে কাউকে শনাক্ত করা যায় না।
4. শিক্ষার্থীদের তথ্য
বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ১৮-এর নিচে। তাদের তথ্য রাখার অধিকার নিশ্চিত করা এবং তথ্য কীভাবে ব্যবহার হয় তা অভিভাবকদের জানানো স্কুলের দায়িত্ব। অভিভাবকেরা অভিভাবক পোর্টালে শুধু নিজের সন্তানের তথ্য দেখেন। আমরা শিক্ষার্থীদের তথ্য শুধু তাদের স্কুলকে Skolijo সেবা দিতে ব্যবহার করি।
6. তথ্য কোথায় থাকে
Skolijo-এর সার্ভার ও ডেটাবেস সিঙ্গাপুরে। আপনার ডিভাইস ও Skolijo-এর মধ্যে আদান-প্রদান হওয়া সব তথ্য এনক্রিপ্টেড (HTTPS)।
7. তথ্য কীভাবে সুরক্ষিত রাখি
- আদান-প্রদানের সময় এনক্রিপশন এবং হ্যাশ করা পাসওয়ার্ড;
- ভূমিকাভিত্তিক অ্যাক্সেস, তাই প্রত্যেকে শুধু তাঁর ভূমিকার অনুমোদিত তথ্য দেখেন;
- প্রতিটি স্কুলের তথ্য অন্য স্কুলের তথ্য থেকে আলাদা;
- প্রতিদিন ব্যাকআপ;
- আমাদের টিমে শুধু সহায়তা বা সেবা চালানোর জন্য যাঁদের দরকার, তাঁদেরই অ্যাক্সেস।
8. কত দিন তথ্য রাখি
- স্কুলের সাবস্ক্রিপশন চালু থাকা পর্যন্ত তথ্য রাখি, যাতে স্কুল Skolijo ব্যবহার করতে পারে।
- স্কুল বাতিল করলে ৯০ দিন তথ্য রাখি, যাতে ফিরে আসতে বা তথ্য ডাউনলোড করতে পারে, তারপর মুছে ফেলি। ব্যাকআপের কপি পরবর্তী ৩০ দিনের মধ্যে মুছে যায়।
- ইনভয়েস ও পেমেন্টের রেকর্ড বাংলাদেশের কর আইন যত দিন চায়, তত দিন রাখা হয়।
- যেসব স্কুল সাইন আপ করে কিন্তু Skolijo ব্যবহার শুরু করে না, তাদের তথ্য ১২ মাসের মধ্যে মুছে ফেলা হয়।
10. আপনার করণীয়
- শিক্ষার্থী, অভিভাবক ও কর্মী: নিজের তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছতে আগে আপনার স্কুলের সঙ্গে যোগাযোগ করুন, কারণ তথ্যের নিয়ন্ত্রণ স্কুলের। আপনার অনুরোধ পূরণে আমরা স্কুলকে সাহায্য করব।
- স্কুল: যেকোনো সময় তথ্য দেখতে, সংশোধন করতে ও ডাউনলোড করতে পারেন, এবং মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
11. এই নীতির পরিবর্তন
এই নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করলে তা কার্যকর হওয়ার আগে ইমেইল বা Skolijo-এর ভেতরে স্কুলকে জানাব। নীতিটি সর্বশেষ কবে বদলেছে, তা এই পাতার ওপরের তারিখে দেখা যাবে।
12. যোগাযোগ
গোপনীয়তা নিয়ে প্রশ্ন বা অনুরোধ থাকলে [email protected] ঠিকানায় ইমেইল করুন অথবা +88 01625-852117 নম্বরে কল করুন।